আগামীতে মন্ত্রী করা হবে ইলিয়াস আলীর স্ত্রীকে

0
483

ইলিয়াস আলীর সম্মানার্থে তার স্ত্রীকে আগামীতে মন্ত্রী করা হবে। এছাড়া সংরক্ষিত আসন থেকে তাকে যাতে সংসদ সদস্য করা হয়, সে ব্যাপারেও আমি ভূমিকা রাখবো। তবে, সিলেট-২ আসন কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’ এমন মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির ও ২০ দলীয় জোটের শীর্ষনেতা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক।

Advertisement

সোমবার ওসমানীনগর উপজেলার দয়ামীর উচ্চ বিদ্যালয় মাঠে খেলাফত মজলিস বিশ্বনাথ, ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মাওলানা ইসহাক আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ, ওসমানীনগর ও বালাগঞ্জের একাংশ) আসনে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলীকে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন চাওয়া হবে। তাকে যেভাবেই হোক এই আসনে জোটের প্রার্থী করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here