২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ‘আকাঙ্ক্ষিত বাংলাদেশ বাস্তবতা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা আগামীকাল ২৯ মার্চ জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন : স্বাধীনতার পতাকা উত্তোলক আ স ম আবদুর রব। উক্ত আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এর অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জেএসডি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সভাপতিবীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজ মিয়া, স্থায়ী কমিটির সদস্য বেগম তানিয়া রব, কার্যকরী সাধারন সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমূখ।আলোচনা অনুষ্ঠানে আপনার প্রতিষ্ঠানের একজন সংবাদ প্রতিবেদক ও একজন চিত্রগ্রাহক পাঠিয়ে সংবাদটি প্রকাশ এবং প্রচারের ব্যবস্থা করে কৃতার্থ করবেন বলে আশা করছি।

