“আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০১৬” পেল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড

0
576

শরীয়াহ্ভিত্তিক ব্যাংকিংয়ে অবদানের স্বীকৃতি স্বরূপ ইনস্টিটিউট অব কস্ট এ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ-কে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে “বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০১৬” পুরস্কারে ভূষিত করেছে।

Advertisement

 

২৮ জানুয়ারি, রবিবার হোটেল সোনারগাঁ-এর বলরুমে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, এমপি প্রধান অতিথি হিসেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান -এর নিকট এ পুরস্কার হস্তান্তর করেন। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) -এর চেয়ারম্যান অধ্যাপক ড. এম. খায়রুল হোসেন, ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) -এর চেয়ারম্যান সি. কিউ. কে. মুসতাক আহমেদ, আইসিএমএবি’র সভাপতি জামাল আহমেদ চৌধুরী এফসিএমএ, সচিব মোঃ আব্দুর রহমান খান এফসিএমএ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম, উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মাহমুদুল হক, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাদিম এফসিএ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মাসুদুল বারী এবং বিভিন্ন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানে শীর্ষ নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here