আইসক্রীম তৈরীতে ব্যবহৃত রাসায়নিক পদার্থ জব্দ

1

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 37381

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (37381, 'post_views_count', '0')

0

গোপালগঞ্জে ক্ষতিকর রং ও স্যাকারিনসহ বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে বানানো আইসক্রিম ফ্যাক্টরির সন্ধান মিলেছে। গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া এলাকায় মেসার্স মিল্টন আইসক্রিম ফ্যাক্টরি তে দীর্ঘদিন ধরে আইসক্রীম তৈরী ও তা বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল ফ্যাক্টরীর মালিক।

Advertisement

 

আইসক্রীম তৈরীতে ব্যবহৃত এসব রাসায়নিক পদার্থ জব্দ করে ধ্বংস করা হয় এবং জরিমানা করা হয়। ভোক্তা সংরক্ষন অধিদপ্তর, গোপালগঞ্জের সহকারী পরিচালক শনিবার অভিযান চালিয়ে আইসক্রীম ফ্যাক্টরীসহ তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা সংরক্ষন আইনে ১২ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া মেসার্স হাইওয়ে ক্যাফেতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও আমদানিকারক সিল বিহীন বিদেশী পন্য বিক্রির অভিযোগে মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করা হয় এবং জরিমানা করা হয়। এ সময় জেলা বাজার কর্মকর্তা মোঃ আরিফ হোসেন এবং ক্যাব, গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ মোজাহারুল হক বাবলু উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here