রাজধানীর সূত্রাপুরের আইজি গেইট এলাকা থেকে কুড়িয়ে পাওয়া শিশুটিকে অবশেষে সেফহোমে পাঠিয়েছে আদালত। 23 জুলাই সোমবার দুপুরে শ্যামপুর মডেল থানা পুলিশ ঢাকা নারী ও শিশু আদালতে হাজির করেন। এ সময় আদালত শিশুটিকে গাজীপুর শেখ রাসেল শিশু কিশোর সংশোধন কেন্দ্রে রাখার নির্দেশ দিয়েছেন।
শ্যামপুর মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, রোববার রাত 10 টায় আইজি গেইট এলাকায় একটি বন্ধ দোকানের সামনে শিশুটি কান্না করছিল। এ সময় স্থানীয় লোকজন শিশুটির কোন অভিভাবক না পেয়ে ঐ এলাকায় টহলরত পুলিশের কাছে বুঝিয়ে দেন। শিশুটির বয়স 8 থেকে 9 বছর। সে প্রতিবন্ধ ও কথা বলতে পারে না।

