আইজিপি’র নাম পদবী ছবি ব্যবহার

0
503

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদের নামে হোয়াটসঅ্যাপ, জি-মেইল, ফেইসবুক খুলে প্রতারণা করা ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল সোমবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নামমোঃ আরিফ মাইনুদ্দিন (৪৩)।সিআইডি জানায়, ওই প্রতারক আইজিপির নামে আইডি খুলে অনেককে ভয়ভীতি দেখাত এবং নানা ধরনের প্রলোভন দেখিয়ে টাকা দাবি করত। আসামি বাংলাদেশ পুলিশ মহোদয়ের নামে হোয়াটসঅ্যাপ, জি-মেইল ও ফেইসবুক একাউন্ট খুলে প্রতারণা করত। আজ সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে জানান সিআইডি কর্মকর্তা ইমাম হোসেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here