অ্যাম্বুলেন্সের সংঘর্ষে প্রাইভেটকারে আগুন, দগ্ধ ৫

0
612

ময়মনসিংহের ভালুকায় প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে প্রাইভেটকারে আগুন লেগে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের

Advertisement

স্থানীয় ডিগ্রি কলেজের কাছে ওয়াটার হাউজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে দগ্ধদের নাম-পরিচয় জানাতে পারেনি।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, প্রাইভেটকারটি ফিডার রোড থেকে মূল রাস্তার দিকে উঠছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের পাঁচ যাত্রী দগ্ধ হন। তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে কারো অবস্থাই মারাত্মক নয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here