অস্ত্র-গুলি ও ফেনসিডিলসহ চিহিৃত সন্ত্রাসী রাসেল আটক

0
736

টাঙ্গাইলের ঘাটাইলে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও ফেনসিডিলসহ রাসেল নামের এক সন্ত্রাসীকে আটক করেছে ঘাটাইল থানা পুলিশ। রাসেল উপজেলা পৌর এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে।

Advertisement

 

আজ শনিবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘাটাইল থানা পুলিশের একটি দল পৌর এলাকার ৭নং ওয়ার্ডের চেয়ারম্যান বাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় চিহিৃত সন্ত্রাসী রাসেলের বাড়িতে অভিযান চালিয়ে একটি ৭.৬৫ মেড ইন ইউএসএ পিস্তল ও ৬০ রাউন্ড গুলি, একটি বিদেশী রিভলভার ও ৫ রাউন্ড গুলি, ৭.৬৫ পিস্তলের বিভিন্ন যন্ত্রাংশ ও ৩টি ম্যাগাজিন এবং ৪০০ বোতল ফেনসিডিলসহ রাসেলকে আটক করা হয়। তিনি আরো বলেন, রাসেলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here