অস্ত্র ও বিস্ফোরক আইনে বিএনপি নেতা তৈমুর আলম গ্রেফতার

0
788

নারায়ণগঞ্জের বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারকে অস্ত্র ও বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১টার দিকে নগরীর চাঁদমারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তৈমুর আলম খন্দকার বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি।

Advertisement

দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে বিএনপি-জামায়াত জোটের টানা অবরোধ-হরতালের মধ্যে নাশকতার বিভিন্ন মামলার আসামি তিনি। এর মধ্যে ২০১৫ সালের ৫ জানুয়ারি নারায়ণগঞ্জে হাতবোমা বিস্ফোরণ ও ভাংচুরের একটি ঘটনায় পুলিশের করা মামলায় তৈমুর আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ওই মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here