অস্ত্রসহ অপহরণ চক্রের ৬ সদস্য আটক

0
751

গাজীপুরের সালনা থেকে শুটারগানসহ দস্যুতা ও অপহরণ চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‌্যাব-১। রোববার (১ সেপ্টম্বর) রাতে তাদের আটক করা হয়।

Advertisement

এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, তিনটি দেশীয় অস্ত্র, সাতটি মোবাইল ফোন এবং নগদ ১০৯০০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- আশিকুর রহমান, সোলাইমান, ইমরান হোসেন, রুবেল মিয়া, শামিম আহমেদ ও মিজানুর রহমান। এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১ এর লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, দীর্ঘদিন যাবত এই চক্র শিববাড়ী, জয়দেবপুর, চৌরাস্তা, সালনা এলাকায় ৩৫/৪০ টি অপহরণ, ডাকাতির সঙ্গে জড়িত ছিল।ভিকটিমদের বনের মধ্যে আটকিয়ে রেখে মারধর করে বিকাশের মাধ্যমে টাকা সংগ্রহ করে আধামৃত অবস্থায় রাস্তায় ফেলে রাখত।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here