গুড়া, মসলায় ক্ষতিকারক রঙ ব্যবহার করায়, শরীয়তপুর গোসাইরহাট উপজেলার, গোসাইরহাট বাজারের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা -অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শরীয়তপুর জেলা কার্যালয়ের মিনিটরিং টিম। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করায় একই বাজারের মেসার্স ভাণ্ডারী বেকারিকে উক্ত আইনের ৪৩ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারায় গোসাইরহাট বাজারের মেসার্স রওশন আরা রাইস মিলকে এই জরিমানা করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যালয় এর সহকারী পরিচালক সুজন কাজী।অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন জেলা বাজার কর্মকর্তা মোঃ ইউসুফ হোসেন, জেলা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান ও শরীয়তপুর জেলা পুলিশের একটি টিম।

