অভিনেত্রী রোমানা হাতে প্রতারণার শিকার কামরুল হাসান নয়

0
1083

সাবেক স্বামীর মামলায় কারাবন্দি মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ। পুলিশ বলছে, শুধু কামরুল হাসান নয়, তার মতো অনেক প্রবাসী স্বর্ণার প্রতারণার শিকার হয়েছেন। স্বর্ণা গ্রেফতার হওয়ার পর দেশ ও দেশের বাইরে থেকে অনেক যুবক প্রতারিত হয়েছেন জানিয়ে অভিযোগ দিচ্ছেন। তেজগাঁও বিভাগের ডিসি হারুণ অর রশীদ সাংবাদিকদের বলেন, শুধু সৌদি প্রবাসী কামরুল নয়, তার প্রতারণার শিকার হয়েছেন আরও অনেকে। অনেক প্রবাসী থানায় ও আমাদের মোবাইলে ফোন করে মডেল স্বর্ণার বিরুদ্ধে অভিযোগ করেছেন। ‘অভিযোগগুলো আসলে আমরা সঠিকভাবে বলতে পারব তার কয়টি বিয়ে হয়েছিল। তবে একাধিক বিয়ে তো তিনি অবশ্যই করেছেন।’

Advertisement

তিনি আরও জানান, ধনী ব্যক্তিদের টার্গেট করে অর্থ হাতিয়ে নেওয়াই ছিল রোমানার প্রধান ব্যবসা। প্রাথমিকভাবে তার একাধিক স্বামী থাকার কথা জানা গেছে বলেও জানান ডিসি হারুণ।

ডিসি হারুণ আরও বলেন, আদালত জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেও প্রয়োজনে রোমানাকে আবারও রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

তিনি বলেন, জেলগেটে জিজ্ঞাসাবাদ করে যদি সন্তোসজনক কোনো কিছু না পাই, তা হলে আবার পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হবে।

তা হলে যারা অভিযোগ করেছেন তাদের সঙ্গে কথা বলতে পারব। স্বর্ণার অ্যাকাউন্টে কারা টাকা পাঠিয়েছেন তাও জানতে পারব।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here