অভিনেত্রী রোমানা স্বর্ণা গ্রেপ্তার

0
862

অভিনেত্রী রোমানা স্বর্ণা গ্রেপ্তার প্রতারণার মাধ্যমে এক প্রবাসীর কাছ থেকে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে ‘রান আউট’ সিনেমার এই অভিনেত্রীকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

Advertisement

ভুক্তভোগী একজন সৌদি প্রবাসী আজ মোহাম্মদপুর থানায় রোমানা ইসলাম স্বর্ণার বিরুদ্ধে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেছেন, প্রতারণার মাধ্যমে বিয়ে করে তার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছে রোমানা। ফ্ল্যাট ও গাড়ি কেনার জন্য কৌশলে এই টাকা নিয়েছিলেন তিনি। এরপরই মোহাম্মদপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এদিকে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল জানান, ফেসবুকের মাধ্যমে ওই সৌদি প্রবাসীর সঙ্গে রোমানা ইসলাম স্বর্ণার পরিচয় হয়। এরপর বিভিন্ন সময় হোয়াটস অ্যাপ-ম্যাসেঞ্জারে তারা যোগাযোগ করতেন। পরবর্তীতে প্রতারণার মাধ্যমে বিয়ে করে ওই প্রবাসীর কাছ থেকে বিভিন্ন অজুহাতে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছেন রোমানা।

Top of Form

Aa

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here