অভিনেত্রীকে খুনের দায়ে এক চলচ্চিত্র পরিচালক গ্রেফতার

4
635

অভিনেত্রীকে খুনের দায়ে এক চলচ্চিত্র পরিচালকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। নিহত অভিনেত্রী সন্ধ্যা ও পরিচালক দুজন স্বামী-স্ত্রী এবং তামিলনাড়ুতেই বসবাস।

Advertisement

 

চলচ্চিত্র পরিচালক স্বামী বালকৃষ্ণ অভিনেত্রী স্ত্রীকে খুন করে ক্ষান্ত হননি, তার দেহকে টুকরো টুকরো করে, সেই অংশগুলো ফেলেও দিয়েছে। এনডিটিভির খবরে জানা যায়, ঘটনাটি ঘটেছিল চলতি বছরের ১৯ জানুয়ারি। চেন্নাই শহরের দক্ষিণাঞ্চলের একাধিক ময়লার স্তূপ থেকে পলিথিনে মোড়ানো এক নারীর দেহাংশ উদ্ধার করে পুলিশ। তবে মাথার সন্ধান না পাওয়ায় প্রাথমিকভাবে মরদেহের পরিচয় জানা যায়নি। পরে তদন্ত শুরু করে পুলিশ। সেই সূত্র ধরে অভিনেত্রী সন্ধ্যার স্বামী বালকৃষ্ণকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, সন্ধ্যার পরিচালক স্বামী বালকৃষ্ণ প্রথমে জানান, থুতুকুড়িতে মায়ের কাছে গিয়েছেন অভিনেত্রী। কিন্তু অভিনেত্রীর মা পুলিশকে জানান, তিনি সেখানে যাননি। পরে পুলিশের জেরায় মুখে স্ত্রীকে খুনের ঘটনা স্বীকার করেন পরিচালক বালকৃষ্ণ। একই সঙ্গে মরদেহের মাথাসহ দেহের বাকি অংশ কোথায় রাখা হয়েছে তাও জানিয়েছেন তিনি। তবে কী কারণে স্ত্রীকে খুন করেছেন তা জানা যায়নি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here