পটুয়াখালীতে পথচারী গরীব অসহায় ও সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

0
700

পটুয়াখালী প্রতিনিধি চলমান সর্বাত্মক লকডাউনের কারণে চরম বেকায়দায় পড়েছে ভাসমান, ভবঘুরে, ছিন্নমূল, খেটে খাওয়া নিম্ম আয়ের মানুষেরা কাজ না থাকায় অনেকের ঘরে দিন শেষে ইফতার করার মতো কোন সামগ্রী নেই পবিত্র মাহে রমজান উপলক্ষে পথচারী গরীব অসহায় সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহসভাপতি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান, সাবেক পৌরসভা চেয়ারম্যান দৈনিক পটুয়াখালী পত্রিকার প্রকাশক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা

Advertisement

আজ ২৪ এপ্রিল (শনিবার) বিকেল ৫টার সময় পৌরশহরের লোহলিয়া খেয়াঘাট এলাকায় শতাধিক গরীব, অসহায়, ভবঘুরে  রোজাদার পথচারীদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয় এময় উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ জালাল আহমেদ, জনতা কলেজের অধ্যাপক মোঃ নাসির মৃধা, জেলা যুবলীগ সদস্য মোঃ অসীম মৃধা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ

আওয়ামীলীগ নেতা এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা জানান, রমজান মাসের বাকি দিনগুলোতে শহরের বিভিন্ন এলাকায় গরীব, অসহায় হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে এবং পাশাপাশি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় উপকরণ সামগ্রীও বিতরণ করা হবে

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here