জাকিয়া সুলতানা:নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যার বাজার ওবারদী ইউনিয়নের ৫হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছন্ন করা হয়েছে।গত বুধবার ৪এপ্রিল বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বি এম রুহুল আমিন রিমন এ অভিযান পরিচালনা করেন। এ সময় একটি বেকারীকে সীল গালা ও এক ব্যাক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিতাস গ্যাস এর অনুমতি ছাড়াই কিছু লোক টাকার বিনিময়ে উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে।
বানিনাথ পুর, বৈদ্যেরবাজার,চান্দেরকৃতি, আনন্দবাজার,বারদী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ৫হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত। তাছাড়া ঐই এলাকার কালাই বেপারীর ছেলে রফিকুল ইসলাম কে অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার অভিযোগে ৮হাজার টাকা জরিমানা করা হয়।

