সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চিটাগাংরোডে ফুটপাতে অবৈধ ভাবে কোটি টাকার বিদ্যুৎ চুরি চলছে। জনসাধারনের চলাচলের রাস্তা দখল করে এসব অবৈধ ফুটপাতে দোকান বসিয়ে বাইপাসের মাধ্যমে বিদ্যুতের সংযোগ দিয়ে সরকারের কোটি টাকার বিদ্যুৎ চুরি হচ্ছে বলে জানা যায়। স্বরজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম সহাসড়ক চিটাগাংরোডে ফুটপাতে প্রায় ৪ হাজারেরও বেশি অবৈধ দোকান গড়ে উঠেছে। প্রতিটি দোকানে সন্ধ্যা হলে দেখা যায় ৩ থেকে ৪ টি করে লাইট ও ফ্যান লাগানো আছে। এসব দোকানীরা বিদ্যুৎ চুরির মাধ্যমে চালাচ্ছে বলে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যক্তি জানায়, মানুষ চলাচলের জন্য রাস্তা গুলো অবৈধ ভাবে দখল করে নিয়েছে ফুটপাত ব্যবসায়ীরা।
সন্ধ্যার পর এসব দোকানে বিদ্যুৎ চুরির মাধ্যমে বিভিন্ন রং এর লাইট ও ফ্যান চালাচ্ছে। প্রতিদিন কয়েক লক্ষ লাইট ও ফ্যান চলছে। এতে করে সরকার কোটি টাকার ক্ষতির সম্মুখে পড়ছে। এসব অবৈধ ফুটপাতের বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন যদি না করা যায় তাহলে একসময় বড় ধরনের মাসুল গুনতে হবে সরকারকে। এদিকে ফুটপাতের কয়েকজন ব্যবসায়ী বলেন, প্রতিদিন আমরা লাইট প্রতি ২০ থেকে ৩০ টাকা করে ভাড়া দেই। এটা কি বৈধ নাকি অবৈধ আমরা জানিনা। এখানে ৪ হাজারেরও বেশি দোকান আছে প্রতি দোকান থেকেই বিদ্যুৎ বিল নেওয়া হয়।
যা তদন্ত করলে বের হবে। সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির নির্বাহী প্রকৌশনী মোস্তাফিজুর রহমান বলেন, অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান চলছে। অতি দ্রুত অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের সরকারী নিয়ম অনুযারী জরিমানা করা সহ মামলা করা হবে এবং যারা যারা এ কাজে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। কাউকেই ছাড় দেওয়া হবেনা।

