অদ্য ১৪ ডিসেম্বর ২০২১খ্রি. তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে জেলা প্রশাসক, রাজশাহী মহোদয় এঁর সার্বিক সহযোগিতায় রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলী এঁর নেতৃত্বে রাজশাহী জেলার চারঘাট উপজেলায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে ০১টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার বিরোধী কার্যের জন্য প্রশাসনিক ব্যবস্থায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় জরিমানা এবং কার্যক্রম বন্ধ করা হয়। অভিযানে সহায়তা প্রদান করেন চারঘাট উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর । উক্ত অভিযানে চারঘাট মডেল থানা পুলিশের একটি চৌকশ টিম নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

