অবৈধভাবে গড়ে ওঠা দোকান দখলমুক্ত

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 51634

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (51634, 'post_views_count', '0')

0

বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত দিকে অবস্থিত পেট্রল পাম্পের পাশে নবনির্মিত পাওয়ার হাউজের দেয়াল ঘেঁষে অবৈধভাবে গড়ে ওঠা ৮টি দোকান দখলমুক্ত হয়েছে।

Advertisement

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কঠোর বার্তার পর সংশ্লিষ্ট অবৈধ দখলদাররা স্বপ্রণোদিত হয়ে সোমবার (৩১ আগস্ট) নিজেরাই অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেন।

স্বপ্রণোদিত এই দখলমুক্তি কার্যক্রম তদারকি করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ।

দখলমুক্তি প্রসঙ্গে ডিএসসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ বলেন, অতিসম্প্রতি পাওয়ার হাউজের দেয়াল ঘেঁষে গড়ে উঠে ৮টি অবৈধ দোকান। সিটি করপোরেশনের নজরে আসার পর তা ডিএসসিসি মেয়রকে অবহিত করলে তিনি আজকের মধ্যেই এসব অবৈধ স্থাপনা দখলমুক্ত করার নির্দেশনা দেন। এরপর করপোরেশনের পক্ষ থেকে এসব অবৈধ দখলদারদেরকে ডিএসসিসি মেয়রের সেই কঠোর বার্তা পৌঁছে দিয়ে বলা হয়, হয় আপনারা নিজেরাই এসব দখলমুক্ত করুন নতুবা ডিএসসিসি এসব অবৈধ দখল আজকেই গুঁড়িয়ে দেবে।

মেয়রের কঠোর মনোভাব বুঝতে পেরে তখন দখলদারেরাই নিজ উদ্যোগে এসব অবৈধ স্থাপনা দখলমুক্ত করেন বলে জানান তিনি।

এদিকে ডিএসসিসি এলাকায় এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে পরিচালিত ১১তম দিনের চিরুনি অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান মতিঝিল কলোনি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত অভিযানকালে আটটি স্থাপনা পরিদর্শন করেন এ সময় দুটি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় দুটি মামলা দায়ের ও নগদ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অভিযানকালে এডিস মশার বংশ বিস্তার উপযোগী দুটি স্থাপনা দেখতে পাওয়ায় স্থাপনাগুলোর মালিকদেরকে দ্রুত পরিবেশের উন্নতি সাধনের জন্য ভ্রাম্যমাণ আদালত সতর্ক করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here