অবশেষে প্রেম নিয়ে মুখ খুললেন ববিতা

0
973

ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী ববিতা। নিজের রুপ আর অভিনয়ের মাধ্যমে কোটি ভক্তের চোখের মধ্যমণি হয়ে আজও রয়েছেন। রুপালী জগৎ থেকে দুরে থাকলেও নিয়মিত তিনি শিরোনামে আছেন। সংস্কৃতিক ও পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে দেখা মিলে এই চিত্রনায়িকার। ববিতার সাথে অনেক নায়ক জুটি বেঁধে কাজ করেছেন। ঠিক তেমনই একজন বরেণ্য অভিনেতা জাফর ইকবাল। সম্প্রতি তিনি একটি জনপ্রিয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জাফর ইকবালকে স্বরণ করে তিনি বলেন, ‘জাফর ইকবালকে ভীষণ পছন্দ করতাম। খুবই স্মার্ট, গুড লুকিং। তাকে আমি ভালোবাসতাম। সেও আমাকে ভালোবাসত। অবসর সময়ে আমাকে গান শেখাত। গিটার বাজিয়ে ইংরেজি গানের চর্চা করতাম।’ প্রসঙ্গত, ৭০ ও ৮০র দশকের অনবদ্য এ নায়িকা অস্কারজয়ী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরিচালক সত্যজিত রায়ের অশনি সংকেত ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশংসা পান। ববিতা ২৫০ টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি পরপর তিন বছর একটানা জাতয়ি চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here