সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগে ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে পঞ্চম
দিনের মতো রাজপথে আন্দোলন করেছেন জবি শিক্ষার্থীরা। গুলিস্থান জড়ো পয়েন্ট দুই ঘণ্টা ধরে অবরোধ রয়েছে।
বিকাল সাড়ে ৩টা থেকে শুরু করে এই অবরোধ চলছে।
সোমবার (৮ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কাঠালতলা চত্বর থেকে বিকেল ৩.১৫
মিনিটে এ সমাবেশ শুরু করেন শিক্ষার্থীরা। আজকের আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হয়েছে কবি
নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।
এদিন দুপুর দুইটা থেকে বিশ্ববিদ্যালয় ক্যা ম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা হাতে জাতীয় পতাকা নিয়ে
ও গায়ে সাদা কাপড় পরে সমাবেশে অংশ নেন। এসময় শিক্ষার্থীরা ‘কোটা না মেধা? মেধা মেধা, সারা বাংলায় খবর
দে, কোটা প্রথার কবর দে, মেধাবীরা আসছে রাজপথ কাঁপছে, ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মেধাবীরা ভয়
নাই, রাজপথ ছাড়ি নাই, ‘আপস না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম’ সহ নানা কোটাবিরোধী স্লোগান দিতে থাকেন।
আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন বলেন, আমাদের দাবি
মানা হয় নি তাই আজও আমরা রাস্তা অবরোধ করে আন্দোলন করবো। প্রাথমিকভাবে তাঁতিবাজারে গিয়ে আন্দোলন
করার প্ল্যান। এরপর গুলিস্তান যাওয়ারও প্ল্যান আছে আমাদের। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন
লাগাতার চলতেই থাকবে। আর আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতন্ত্রভাবে কর্মসূচি দিয়ে আন্দোলন চালিয়ে
যাবো।

