অপরাধ বিচিত্রার সাফল্য অপসারিত হচ্ছে দক্ষিণ গোড়ানের আলোচিত ভবন দুটির বর্ধিতাংশ

0
819

মোঃ আবদুল আলীমঃ

Advertisement

২৫৬, ২৫৬/১, দক্ষিন গোড়ান, শান্তিপুর, থানা-খিলগাঁও, ঢাকাতে অবন্থিত ইমারতটি রাজউক এর নিয়ম বহির্ভুতভাবে নির্মিত হয়েছে। রাজউক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভবন দুটি চারপাশে যে পরিমান জমি ছেড়ে নির্মান করা কথা ছিল তা মানা হয়নি এবং কার পার্কিং এর জায়গায় তিনটি দোকান অন্যায়ভাবে নির্মিত হয়েছে। ভবন মালিককে এ পর্যন্ত রাজউক থেকে পর পর তিনটি পত্র দিয়ে ব্যত্যয়কৃত অংশ অপসারন করার নির্দেশ দেয়া হয়।

অপরাধ বিচিত্রা এ ব্যাপারে রাজউক এর সাথে যোগযোগ করে অনিয়মিত অংশ ভাঙার ব্যাপারে জোর প্রদান করে। কারন ভবন দুটি ঝুঁকিপূর্ন এবং যে কোন সময় ধ্বসে পড়ে জানমালের ক্ষতি হতে পারে। অবশেষে রাজউক এর স্মারক নং ২৫.৩৯.০০০০.১২২.৩২.৩৭১.১৪. ৪১৪ স্থা তারিখ ০১-৫-২০১৮ ইং এর মাধ্যমে জানা যায় ১৫-৫-২০১৮ ইং তারিখে ভবনটির অনিয়মিত অংশ ভাঙার জন্য প্রতিষ্ঠানটির নির্বাহী ম্যাজিসেট্রট জেসমিন আক্তারকে অনুরোধ জানান হয়। ভবনটির অনিয়মিত অংশ ভাঙার সময় আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য ১ প্লাটুন পুলিশ মোতায়েন করার জন্য পুলিশ প্রশাসনের কাছেও আবেদন জানান হয়। এ ধরনের অনিয়মিত ভবনের কারনে নিকটবর্তী যারা ক্ষতিগ্রস্ত এবং যাদের অভিযোগ আছে তারা অপরাধ বিচিত্রার সাথে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনে তথ্য দাতার নাম পরিচয় গোপন রাখা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here