অপরাধ বিচিত্রা’র বর্ষপূর্তিতে বক্তারা সুশাসন প্রতিষ্ঠায় মিডিয়ার সাহসী ভূমিকা অপরিহার্য

1

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 2410

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (2410, 'post_views_count', '0')

0

স্টাফ রিপোর্টারঃ
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান এবং সুশাসন প্রতিষ্ঠায়  গণমাধ্যমের সাহসী ভূমিকা অপরিহার্য বলে বক্তারা অভিমত দিয়েছেন।
রাজধানীর তোপখানা রোডস্থ বিএম মিলনায়তনে সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার ২০ বছর পূর্তি উপলক্ষে  রোববার বিকেলে আয়োজিত সেমিনারে  বক্তারা এই অভিমত দেন। সাপ্তাহিক অপরাধ বিচিত্রা সম্পাদক এস এম মোরশেদের সভাপতিত্বে ‘দুর্নীতি মুক্ত দেশ- আমাদের স্বপ্ন’ শীর্ষক সেমিনার আয়োজন করা হয়।  প্রধান অতিথির বক্তৃতায় রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেছেন, সমাজ থেকে দুর্নীতি দূর করতে হলে গণমাধ্যমকে নির্ভয়ে সত্য প্রকাশ করতে হবে। তিনি সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালনের আহবান জানিয়ে বলেন, বাংলাদেশের গণমাধ্যম একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যে ভূমিকা পালন করছে তা অব্যাহত রাখতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমদ, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একেএম আবদুল মোমেন, সাংবাদিক গিয়াস উদ্দিন প্রমুখ। বিচারপতি মমতাজ উদ্দিন আহমদ বলেন, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠনে সাংবাদিক ও গণমাধ্যমকে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে। তিনি দুর্নীতি বিরোধী লড়াইয়ে সাপ্তাহিক অপরাধ বিচিত্রার আপসহীন ভূমিকার প্রশংসা করে বলেন, গণতন্ত্র এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংবাদিক সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, বাংলাদেশের গণমাধ্যম আজ সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে। জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একেএম আবদুল মোমেন বলেন, বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের যে রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে তা অব্যাহত রাখতে গণমাধ্যম ও সাংবাদিক অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অপরাধ বিচিত্রা সম্পাদক এস এম মোরশেদ দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, দুর্নীতি, সন্ত্রাসবাদ এবং জঙ্গীবাদ সুশাসন এবং উন্নয়ণের অন্তরায়। এদিকে অপরাধ বিচিত্রার ২০ বছর পূতি উপলক্ষে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিদের সম্মামনা ক্রেষ্ট প্রদান করা হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের প্রথিতযশা শিল্পিীরা সঙ্গীত পরিবেশন করে শ্রোতাদের মনোরঞ্জন কুড়িয়েছেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here