আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাব সেমিনার হল রুমে অপরাধ বিচিত্রা পত্রিকার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনের গুরুত্ব শীর্ষক সেমিনার এবং গুনীজনদের সম্মাননা স্মারক প্রদানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকারের মাননীয় রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, নারায়নগঞ্জ ২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, ফেনী ৩ আসনের এমপি হাজী রহিম উল্যাহ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, ইকবাল গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব ইকবাল হোসেন, এবি ফুডস এন্ড বেভারেজ লিমিটেডের চেয়ারম্যান হাজী আলী আহাম্মদ, শারমিন কেমিক্যাল ওয়ার্কসের চেয়ারম্যান মোঃ হারুন মিয়া এবং ঢাকা দক্ষিন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মন্নাফী । অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অপরাধ বিচিত্রার সম্পাদক এস.এম মোরশেদ । জাতির জনক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনের উপর আলোচনা শেষে অপরাধ বিচিত্রার জুরিবোড নারায়নগঞ্জে এডিসি হিসেবে যোগদান করার পর সাধারন মানুষের বিভিন্ন সমস্যা সাহসিকতার এবং সতত্যার সাথে সমাধান করে আলোচনায় আসেন জসীম উদ্দিন হায়দার। নারায়নগঞ্জে সাধারন মানুষের নয়নের মনি হিসেবে বেশ পরিচিতি লাভ করেন তিনি। তাই অপরাধ বিচিত্রার জুরিবোড মোঃ জসীম উদ্দিন হায়দার (উপ-সচিব) অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কে নারায়নগঞ্জের শ্রেষ্ঠ এডিসি হিসেবে মনোনীত করেন এবং মাননীয় রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি সম্মাননা স্মারকটি জসীম উদ্দিন হায়দারের হাতে তুলে দেন। এসময় সমাজে বিশেষ অবদানের জন্য অপরাধ বিচিত্রার নারায়নগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ রাসেল, আলহাজ্ব ইকবাল হোসেন, এ্যাড,কে এম ফজলুর রহমান, এ্যাড, হেলাল উদ্দিন চৌধুরী, এ্যাড, আজিম ভুইয়া, মোঃ আলী আহাম্মদ, হারুন মিয়া, পুলিশ ইন্সপেক্টর সেলিম মিয়া, সিদ্ধিরগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম, এসআই মোঃ জাকির হোসেন, মুন্সিগঞ্জ সদর থানার সেকেন্ড অফিসার এসআই সাখাওয়াত, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, নাসিক ৩ নং ওয়ার্ডের ব্যাসায়ী মোঃ আলমগীর হোসেন, আব্দুল হালিম নিশাণ, ডাঃ মুশফিকুর রহমান সৈকত, এবং সোনারগাও বারদী ৯ নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান দাইয়েন সরকারদের সম্মাননা স্মারক মন্ত্রী তাদের হাতে তুলে দেন।

