অপবিত্র ব্যক্তির সাথে মুসাফাহা করা

0
357

Advertisement

হযরত আবূ হোরায়রা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: একবার নবী (সা:) এর সাথে তার সাক্ষাৎ হয়। তখন হযরত আবূ হোরায়রা (রা:) ছিলেন (জুনুব) অবস্থায়। তিনি বলেন: নবী (সা:) কে দেখে আমি চুপি চুপি সরে পড়লাম এবং গোসল করে পরে তাঁর কাছে আসলাম। তিনি বললেন: তুমি কোথায় গিয়েছিলে? জবাবে বললাম: আমি অপবিত্র ছিলাম। নবী (সা:) বললেন: মুমিন ব্যক্তি কখনও (এমন) অপবিত্র হয় না( যে তাকে কেউ স্পর্শ করতে পারবে না)। ইমাম তিরমিযী (র:) বলেন: আবূ হোরায়রা (রা:) এর এই হাদিসটি হাসান ও সহীহ। উলামাদের অনেকেই অপবিত্র ব্যক্তির সাথে মুসাফাহা করার ব্যাপারে অনুমতি দিয়েছেন।

(আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী আমল করবো।)

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here