অপপ্রচার চালানো হচ্ছে আমার বিরুদ্ধে: আফছার

0
640

জেমস এ কে হামীম: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১ নং ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কাউন্সিলর আফসার উদ্দিন খান। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কাউন্সিলর আফসার উদ্দিন বলেন, ‘উত্তরায় ৩টি ক্যাসিনো পরিচালনা, পরিবহনে চাঁদাবাজি, রাজউকের জমি দখল, ফুটপাতে চাঁদাবাজি, অবৈধ সম্পদ অর্জনসহ আমার বিরুদ্ধে যে অভিযোগ এনে অপপ্রচার চালানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’ তিনি বলেন,

Advertisement

‘আমি ও আমার পরিবার আওয়ামী পরিবার। ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে আজ আমি ঢাকা মহানগর আওয়ামী লীগের সদস্য। আমার কিছু প্রতিপক্ষ আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন

পত্র-পত্রিকা ও অনলাইনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার করেছে। সংবাদ সম্মেলনে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ১ নং ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here