হযরত আব্দুল্লাহ ইবনে কাব গোত্রের আনাস ইবনে মালিক (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, হযরত রাসূলে পাক (সা:) এর অশ্বারোহী বাহিনী আমাদের উপর হঠাৎ আত্রমণ করে। আমি রাসূলুল্লাহ (সা:) এর নিকট আসলাম। আমি তাঁকে সকালে আহারে রত পেলাম। তিনি বললেন: কাছে আস এবং আহার কর আমি বললাম, আসি রোযা আছি। তিনি বললেন: কাছে আস, তোমাকে আমি রোযার কথা বলব। আল্লাহ তাআলা মুসাফিরের রোযা ও অর্ধেক নামায কমিয়ে দিয়েছেন আর গর্ভবর্তী ও দুগ্ধদানকারিণী মহিলাদের রোযা ক্ষমা করে দিয়েছেন। আনাস (রা:) বলেন, আল্লাহর শপথ! হযরত রাসূলে পাক (সা:) এর উভয়ের অথবা একজনের কথা বলেছেন। আমার আক্ষেপ এই যে, আমি রাসূলে পাক (সা:) এর সাথে আহার করিনি।
(তিরিমিযী শরীফ- হাদীস নং-৬৬৫)

