অন্তঃসত্ত্বা গৃহবধূর গর্ভের সন্তান নষ্ট করার দায়ে এসআই প্রত্যাহার

0
781

অবি ডেস্ক: শেরপুরের নকলায় গাছে বেঁধে অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতন এবং গর্ভের সন্তান নষ্ট করার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠায় নকলা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ওমর ফারুককে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

Advertisement

ঘটনাটি তদন্তে জেলা পুলিশের গঠিত তদন্ত কমিটির প্রধান শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় নকলা থানায় দায়ের করা মামলায় গ্রেফতারকৃত আসামি নাসিমা আক্তারকে (৩৯) পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করে বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে আদালতে সোপর্দ করা হয়।

বিচারিক হাকিম শরীফুল ইসলাম খান আগামী রবিবার (১৬ জুন) রিমান্ড শুনানির তারিখ ধার্য করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে মামলার অন্য আসামিরা পলাতক রয়েছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here