অনেক যন্ত্রণায় ভুগে অবশেষে না ফেরার দেশে মুক্তামণি

0
665

রক্তনালীতে টিউমার আক্রান্ত সাতক্ষীরার বহুল আলোচিত মুক্তামণি মৃত্যুযন্ত্রণায় ভুগে অবশেষে না ফেরার দেশে চলে গেছে। আজ বুধবার সকালে মুক্তামণি তার নিজবাড়ি সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সা গ্রামে মারা যায়। মুক্তামণির বাবা ইব্রাহিম হোসেন জানান, আজ বুধবার সকাল সোয়া ৮টার দিকে মুক্তা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মুক্তামণির মৃত্যুর খবর জানাজানি হতেই সাতক্ষীরার মানুষ শোকাতুর হয়ে ওঠেন।

Advertisement

এর আগে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। জানা যায়, কামারবায়সা গ্রামের মুদি দোকানি ইব্রাহিম হোসেনের মেয়ে ১৩ বছরের মুক্তামণির দেহে দেড় বছর বয়সে একটি মার্বেলের মতো গোটা দেখা যায়। সেটি পরে বড় আকার ধারন করে। কয়েক বছর আগে থেকে তার আক্রান্ত ডান হাতটি একটি গাছের ডালের আকার ধারন করে পচে উঠতে থাকে। ২০১৭ সালের জুলাই মাসের প্রথম দিকে বিভিন্ন গণমাধ্যমে মুক্তামনির রোগের কথা প্রচারিত হলে সরকারি উদ্যোগে তাকে ওই বছরে ১১ জুলাই ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নেয়া হয়। সেখানে প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। টানা ছয় মাসের চিকিৎসায় খানিকটা উন্নতি হওয়ায় ২০১৭ সালের ২২ ডিসেম্বর মুক্তামনিকে এক মাসের ছুটিতে বাড়ি পাঠানো হয়। বাড়িতে আসার পর থেকে তার অবস্থা ক্রমেই অবনতির দিকে যেতে থাকে। তার দেহে নতুন করে পচন ধরে। পোকা জন্মায়। এমনকি রক্তও ঝরে। তার ওষুধপত্র বন্ধ হয়ে যায়। দিনে একবার করে তার ড্রেসিং করা হতো।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here