অধ্যক্ষের বিচার চেয়ে কর্মচারীদের মানববন্ধন॥

0
496

পটুয়াখালীর কলাপাড়ায় সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের এক কর্মচারীকে অকথ্য ভাষায় গালামন্দ করার অভিযোগ এনে কলেজ তালা বদ্ধ করে রাখে কর্মচারীরা। রবিবার সকাল নয়টায় কলেজে গিয়ে ফিরে আসেন শিক্ষার্থী ও শিক্ষকরা। এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুস সালামকে অপসারনের দাবিতে মানববন্ধন করেন কর্মচারীরা। পরে শিক্ষকদের অনুরোধক্রমে দুই ঘন্টা পর তালা খুলে দেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, শনিবার সকাল নয়টায় চতুর্থ শ্রেনীর কর্মচারী মামুন খানকে কলেজের প্রবেশ পথে বাঁশ টানিয়ে দিতে বলেন অধ্যক্ষ আবদুস সালাম। যাতে কলেজে কোন মোটরসাইকেল প্রবেশ করে না পারে। পথে বাঁশ টাঙিয়ে রাখতে বলেন। এতে দেড়ি হওয়ায় মামুনকে অকথ্য ভাষায় গালাগাল করেন অধ্যক্ষ। এ ঘটনার জেরধরে অধ্যক্ষের বিচার চেয়ে কর্মবিরিত পালন করেন কর্মচারীরা। এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুস সালাম জানান, তাকে কোন গালমন্দ করা হয়নি।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here