অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফেনীর নির্দেশনায় মিষ্টির কারখানায় অভিযান

0
422

আজ ২১/০৩/২২ ইং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ফেনীর নির্দেশনায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ফেনী কার্যালয় ও জেলা প্রশাসন যৌথভাবে ফেনী সদরের ভেতরের বাজারে ইসলামিয়া সুইটস ও মজুমদার সুইটসের কারখানায় অভিযান পরিচালনা করেন। মিষ্টি কারখানা দুইটিতে নিরাপদ খাদ্য আইন-২০১৩ পরিপন্থী বিভিন্ন ত্রুটি পরিলক্ষিত হয়, অস্বাস্থ্যকর পরিবেশ, খোলা অবস্থায় মশা মাছিসহ মিষ্টি সংরক্ষণ, পোড়া তেলের ব্যবহার, মিথ্যা বিজ্ঞাপন, মেয়াদ ছাড়াপণ্য বিক্রয়সহ বিভিন্ন অপরাধ পরিলক্ষিত হয়। মিষ্টি কারখানা দুইটিকে জরিমানার পাশাপাশি ১০ দিনের সময় দেওয়া হয় ত্রুটি সংশোধনের জন্য।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here