অটো ভ্যান চালককে নিমর্মভাবে হত্যান্ডে ফাসির দাবিতে মানববন্ধন করেছে চালকরা

0
570

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী গাছ কাটাকে কেন্দ্র করে নিমর্মভাবে হত্যার সঙ্গে জরিত খুনিদের ফাসির দাবীতে মানববন্ধন করেছে অটো ভ্যান চালকরাসহ স্থানীয় এলাকাবাসীরাও। গত (১৫ সেপ্টেম্বর) বুধবার সকাল ৮ ঘটিকার সময় উপজেলার রৌমারী সদর ইউনিয়নের নতুন বন্দর গ্রামে এই মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে। নিহত আমজাদ হোসেন (৫৫) মৃত আব্দুর রশিদের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত মূল হোতাকে আটক করেছে পুলিশ । খুনের মূল হোতা হলেন মৃত সমেজ উদ্দিন মাস্টারের পুত্র মধু মিয়া (৪৫) নামের এই খুনি। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আমজাদ হোসেন একজন অটো ভ্যান চালক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম। তিনি ভোর বেলা অটো ভ্যান নিয়ে রৌমারী সদরে চলে যান।সকালের খাবারের উদ্দ্যেশ্যে বাড়িতে আসেন। বাড়ির পিছনে মধুর জমির সংলগ্ন থাকা ছোট একটি ধলির গাছকাটাকে কেন্দ্র করেই এই হত্যাকান্ডটি ঘটেছে বলে জানা গেছে। ধারালো অস্ত্র দাঁ দ্বারা ঘারের উপর আঘাত করলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই মারা যায় আমজাদ। এতে বক্তব্য রাখেন রৌমারী অটোভ্যান চালক সমতিরি সভাপতি লিটন মিয়া , সাধারন সম্পাদক রুস্তম আলী, মৃত্যু ভ্যান চালক রুস্তম আলীর স্ত্রী মোনয়ারা খাতুনসহ আরো অনেকেই। মানববন্ধনে অংশ নেয়া ব্যাক্তিরা মর্মান্তিকভাবে খুন করেছে ভ্যান চালক আমজাদকে। রৌমারী অটোভ্যান চালক সমিতি এবং এলাকাবাসীগন ওই খুনিদের ফাসির দাবী জানিয়েছে তারা।

Advertisement

এই মর্মান্তিক হত্যাকান্ডের বিষয় রৌমারী থানা ইনচার্জ মোন্তাছের বিল্লাহ বলেন, মাসুদুর রহমান মধু নামের একজনকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে বাকিদের আটকের চেষ্টা চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here