অটোরিকশার ৩ যাত্রী বাসচাপায় প্রাণ হারালেন

0
657

রংপুর শহরের হাজীরহাট এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের চাপায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। আজ রবিবার সকাল ৭টার দিকে হাজীরহাট ব্রিজ সংলগ্ন আকিজ কোম্পানির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

জানা গেছে, ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী হানিফ এন্টারপ্রাইজের একটি নৈশকোচ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীবোঝাই একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান। রংপুর কোতোয়ালী থানার এসআই মনোয়ার হোসেন সাংবাদিকদের কাছে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, মরদেহগুলি উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here