অজ্ঞাত যুবকের লাশ

0
8640

ঢাকার কেরানীগঞ্জে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে, যাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার কেরানীগঞ্জ মডেল থানার এসআই মো. ওবায়দুল রহমান এ কথা জানান। মৃত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি লুঙ্গি ও পাঞ্জাবি পরিহিত ছিলেন। স্থানীয়দের দেওয়া সংবাদে ওই লাশ উদ্ধার করার কথা জানিয়ে এসআই ওবায়দুল বলেন, “আমরা জেনেছি, উপজেলার বটতলী এলাকায় শনিবার বিকালে ওই যুবককে অজ্ঞাতরা পিটিয়ে আহত করে।

Advertisement

পরে এক চৌকিদার তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন “ ময়নাতদন্তের জন্য রাতে লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়। ওই যুবকের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here