অজ্ঞাত এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

0
501

যশোরের চৌগাছায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির ঘটনায় অজ্ঞাত একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম পরিচয় জানা না গেলেও তার বয়স ৪৫ বছর বলে ধারনা করা হচ্ছে। এছাড়া তার পরনে কালো, সাদা ও লাল স্ট্রাইপ গেঞ্জি এবং লুঙ্গি ছিল। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

Advertisement

চৌগাছা থানার ওসি খন্দকার শামিমউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফুলসারা ইউনিয়নের চান্দা আফরা এলাকায় দু’ দলের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন খবরে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সেখানে টহল পুলিশ পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। তিনি আরো বলেন, পুলিশ অজ্ঞাত একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও কেজি তিনেক গাঁজা উদ্ধার করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here