মাদারীপুরের শিবচরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ৩ হাজার পোল্ট্রি মুরগীসহ একটি খামার পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত খামারের মালিক ও স্থানীয়রা জানান।
মঙ্গলবার দুপুরে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা মৌলভীকান্দি গ্রামের কৃষক রেজাউল মুন্সির মুরগীর খামারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় ৩ হাজার পোল্ট্রি মুরগী, ব্যাপক পরিমান রসুন, পেয়াজ আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খামারের মালিক ও স্থানীয়রা জানিয়েছেন।

