অগ্নিকান্ডে পুড়েছে ১১টি দোকান

0
582

বরগুনার পাথরঘাটায় ১১টি দোকান আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার (২৪ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ার চত্বরে এ ঘটনা ঘটে। সপাথরঘাটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারম্যান মো. সিদ্দিকুর রহমান জানান, আগুন লাগার কারণ এখনও নিশ্চিত করে জানা সম্ভব হয়নি। মোম কিংবা কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছি।

Advertisement

পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুর ইসলাম রিপন ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, ‘ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে। ক্ষতিগ্রস্থ ফল ব্যবসায়ী আবদুর রাজ্জাক বলেন, ‘প্রতিটি দোকান মাল ভর্তি ছিল। যা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তালুকদার ফার্মেসির মালিক গিয়াস তালুকদার বলেন, ‘দোকানের কোনও কিছুই রক্ষা করা যায়নি। ঘর এবং ওষুধপত্র পুড়ে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছি।’ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে আগুন দেখে স্থানীয় মসজিদের মাইকে আগুন লাগার কথা প্রচার করা হয়। এসময় কেউ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভাতে শুরু করে। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয়রা। পরে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ারসার্ভিস কর্মীরা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here