৫ বছরের শিশু নাতিকে যৌন হয়রানি করার অভিযোগ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 56132

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (56132, 'post_views_count', '0')

0

মো:নাঈম বাবু প্রতিনিধি: বরগুনায় চাচাতো দাদা কর্তৃক ৫ বছরের শিশু নাতিকে যৌন হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে,বরগুনা সদর উপজেলার ৭ নং ঢলুয়া ইউনিয়নে খাজুরা গ্রামে । গতকাল বুধবার দুপুরে দিকে শিশুটির বাড়ির আঙ্গিনায় ডেকে নিয়ে চাচাতো দাদা মতি সিকদার (৫০) যৌন হয়রানি করেন। পরে শিশুটি গিয়ে মায়ের কাছে বলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুটির মা স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে জানালে, চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল টিটু শিশুটিকে বরগুনা সদর থানায় নিয়ে আসে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশুটির চিকিৎসার জন্য দ্রুত বরগুনা জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়। শিশুটির মা বলেন, আমার স্বামী দেশের বাহিরে থাকে ।

Advertisement

গতকাল বুধবার দুপুরের দিকে আমার মেয়েটি বাড়ির আঙ্গিনায় খেলা করে । সেখানে আমার চাচা শশুর তাকে যৌন হয়রানি করে । পরে মেয়ে ঘরে এসে আমার কাছে বললে বিষয়টা আমি প্রাথমিকভাবে তার কাছে জিজ্ঞেস করি কিন্তু সে তা অস্বীকার করে। পরে আমি চেয়ারম্যানের কাছে নালিশ দিলে তিনি থানায় নিয়ে আসে। আমি এর সঠিক বিচার চাই। আমার অবুঝ শিশুর উপর কেনো অমানবিক নির্যাতন হলো। এ ব্যাপারে ঢলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল টিটু বলেন, আজ সকালে আমার বাসায় শিশুটির মা আসে এবং তার মুখ থেকে বিষয় গুলো শুনেছি।

দুঃখজনক ঘটনা। এই সকল ঘটনার বিচার আমরা করতে পারি না। তাই আমি থানায় নিয়ে গেয়েছি যাতে করে সঠিক বিচার প্রশাসন করবে । বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, ঢলুয়া ইউনিয়নের চেয়ারম্যান যৌন হয়রানির শিকার একটি শিশুকে থানায় নিয়ে এসেছে। শিশু ও তার মায়ের মুখ থেকে বিস্তারিত শুনেছি। চিকিৎসার জন্য শিশুটিকে দ্রুত বরগুনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখনো অভিযুক্ত দাদা মতি সিকদারকে আটক করতে পারেনি পুলিশ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here