৩ লাখ ৪০ হাজার ইয়াবা জব্দ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 25355

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (25355, 'post_views_count', '0')

0

মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাচারের সময় ৩ লাখ ৪০ হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া নাফ নদীসংলগ্ন রহমানের মৎস্যখামার এলাকা থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।

Advertisement

 

এর মূল্য আনুমানিক ১০ কোটি ২০ লাখ টাকা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে তিনি জানিয়েছেন।বিজিবি সূত্র জানায়, নাফ নদী দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আনা হবে বলে তথ্য পায় বিজিবি। এই সূত্র ধরে টেকনাফ সদরে নাজিরপাড়ার সীমান্তচৌকির হাবিলদার মো. আশরাফুল আলমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল নাফ নদীসংলগ্ন রহমানের মৎস্যখামার এলাকায় অভিযানে যায়। দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ১০-১২ জন লোককে একটি বস্তা নিয়ে আসতে দেখে বিজিবির টহল দলের সন্দেহ হলে তাদের চ্যালেঞ্জ করা হয়। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তাটি ফেলে পালানোর চেষ্টা চালায়। এ সময় তাদের ধাওয়া করেও কাউকে আটকাতে পারেননি বিজিবির সদস্যরা। পাচারকারীদের ফেলে যাওয়া বস্তার ভেতর ইয়াবা পাওয়া যায়। বিজিবি সেগুলো গণনা করে দেখে ৩ লাখ ৪০ হাজার ইয়াবা। এর আনুমানিক মূল্য ১০ কোটি ২০ লাখ টাকা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here