৩কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
585

পটুয়াখালী মাদক দ্রব্যে অধিদপ্তর এর উপ-পরিচালক বিমল চন্দ্র বিশ্বাস ,পরিদর্শক খন্দকার জাফর আহমেদ সংগীয় র্ফোসসহ শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের টাউন বহালগাছিয়া এলাকায় এছাহাক মডেল ডিগ্রি কলেজ সংলগ্ন হাওলাদার বাড়ি থেকে মোঃ শাহ আলম(৪১) কে প্রায় ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করে।

Advertisement

যার আনুমানিক মূল্য প্রায় ৬০হাজার টাকা। শাহ আলম ওই এলাকার মৃতঃ সেকান্দার হাওলাদারের পুত্র। সে দীর্ঘদিন শহরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছে। এ ব্যাপারে মাদক দ্রব্যে নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here