২১ আগস্টের খুনী-মাস্টারমাইন্ড-প্ল্যানার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত : কাদের

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 27949

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (27949, 'post_views_count', '0')

0

খুনীদের সঙ্গে করা জাতীয় ঐক্য জনগণ গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ২১ আগস্টের খুনী-মাস্টারমাইন্ড-প্ল্যানার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত।

Advertisement

তিনি (তারেক রহমান) যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেই খুনী দলের সঙ্গে ড. কামাল হোসেন ও সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী আপনারা তথাকথিত জাতীয় ঐক্য করছেন? কোন নৈতিকতায় এটা করছেন? বৃহস্পতিবার সকালে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সড়ক পরিবহন অধিদপ্তরের এক অনুষ্ঠানে এ কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আজকে যারা গণতন্ত্রের ভাষায় কথা বলেন, কথায় কথায় আইনের শাসন আর নৈতিকতার কথা বলেন, তারা খুনীদের সঙ্গে জাতীয় ঐক্য করবেন। বাংলাদেশের রাজনীতি কি খুনী, দণ্ডিত, আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের হাতে ন্যস্ত হবে? আমার বিশ্বাস, এই জাতীয় ঐক্যে জনগণ কোনোদিনও বিশ্বাস করবে না, গ্রহণ করবে না। এই ধরনের জাতীয় ঐক্য যারা করে, তারা কত নীতি-নৈতিকতাহীন, দেউলিয়া রাজনৈতিক দল, তা বলার অপেক্ষা রাখে না। ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে ফরমায়েশি রায় বলে বুধবার প্রতিক্রিয়া দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এই মন্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব যা ইচ্ছে তা-ই বলছেন। সাংবাদিক বন্ধুরা, আপনারাই বলুন, এই রায় কি ফরমায়েশি রায়? বাংলাদেশের বিবেক আছে এমন একজন মানুষ কি বলবে এই রায় ফরমায়েশি? তিনি আরও বলেন, ১৪ বছর পর এই রায় হয়েছে। তখন ক্ষমতায় আপনারা, আলামত নষ্ট হলো কেমন করে? হামলাকারীরা প্রকাশ্য দিবালোকে পালিয়ে যাওয়ার সুযোগ পেল কেমন করে? বলুন? জজ মিয়ার প্রসঙ্গ তুলে সেতুমন্ত্রী বলেন, একটি ভবঘুরে ছেলেকে রাস্তা থেকে ধরে এনে জজ মিয়া নাটক সাজানো হলো। ইতিহাস কি বলে এটা ফরমায়েশি রায়? ২৪ জনের প্রাণ চলে গেছে। প্রধান টার্গেট শেখ হাসিনা একটি কানের শ্রবণশক্তি হারিয়ে ফেলেছেন। মুফতি হান্নান নিজেই বলেছে তারেক রহমানের নির্দেশ নিয়ে হামলা চালানো হয়েছে, এটা কি ফরমায়েশি রায়? খুনি তাজউদ্দিনকে নিরাপদে বিদেশে পাঠানো হলো, এটা ফরমায়েশি রায়? খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে কাদের বলেন, তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী নিজে। তিনি কি দায় এড়াতে পারেন? যে গ্রেনেডগুলো অবিস্ফোরিত, সেগুলো কেন ধ্বংস করা হলো? কে ক্ষমতায় ছিল? জবাব দেবেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here