১১০ কেজি গাঁজাসহ এবং ২ টি মোবাইল ফোন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
665

কুমিল্লা জেলার কোতয়ালি মডেল থানাধীন এলাকাথেকে ১১০ কেজি গাঁজা এবং ২ টি মোবাইল ফোন সহ মো. কবির হোসেন (৪৭),কে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার আনুমানিক ভোর ৪ টার সময় কুমিল্লার র‌্যাব ১১,সিপিসি-২ এর একটি দল এ অভিযান পরিচালনা করেন।

Advertisement

গোয়েন্দা সূত্রে জানা যায় যে, কুমিল্লা জেলার কোতয়ালি মডেল থানাধীন শ্রীপুর গ্রামস্থ ফরিদ মিয়ার বাড়ি হইতে আনুমানিক ১০০ গজ দক্ষিণ-পশ্চিম কোণে টিক্কারচর গামী পাকা রাস্তার উপর রফিকের চায়ের দোকানের সামনে কতিপয় লোক মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বর্ণিত মাদকদ্রব্য সহ উল্লেখিত আসামীকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে গ্রেফতারকৃত আসামী মো. কবির হোসেন (৪৭) এর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here