হৃদয় বেকারীকে ১৫হাজার টাকা জরিমানা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 33779

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (33779, 'post_views_count', '0')

0

মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর ইউরিয়া, স্যাকারিন, সাল্টু ও ক্ষতিকর কাপড়ের রং দিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য তৈরীর অপরাধে সিরাজগঞ্জ পৌর এলাকার ব্যাংকপাড়ায় হৃদয় বেকারী থেকে ১৫হাজার টাকা জরিমানা আদায় এবং মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ বেকারী সামগ্রী, ইউরিয়া, সাল্টু, স্যাকারিন ও ক্ষতিকর কাপড়ের রং জনসম্মুখে ধবংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

 

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। সিরাজগঞ্জ সদর ভূমি অফিসের পেশকার মিলন সরকার জানান, ওই কারখানায় মানবদেহের জন্য ক্ষতিকর ইউরিয়া, স্যাকারিন, সাল্টু ও কাপড়ের রং দিয়ে বেকারী সামগ্রী উৎপাদন করা হচ্ছিল। উৎপাদিত কেক, বিস্কুট ও পাউরুটির মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ নেই। এছাড়া বিএসটিআই’র ছাড়পত্র, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, কর্মচারীদের স্বাস্থ্য সনদ, ফায়ার সার্ভিসের ছাড়পত্র, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সনদপত্র ও ট্রেড লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা আদায় করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here