হাসপাতালে হাজী মিলনের শয্যাপাশে এরশাদ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 4993

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (4993, 'post_views_count', '0')

0

বিশেষ সংবাদদাতা

Advertisement

০৫ জুলাই ২০১৭,বুধবার, ১৯:৪৪ নিউমোনিয়ায় আক্রান্ত দলের প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনকে দেখতে আজ বুধবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

প্রায় এক ঘণ্টা হাসপাতালে অতিবাহিত করেন এরশাদ। তিনি তার চিকিৎসার সর্বশেষ অবস্থা নিয়ে কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলেন। এসময় দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপিও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অসুস্থ হাজী সাইফুদ্দিন মিলনের শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৫ জুন তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি অধ্যাপক নাজমুল ইসলামের তত্ত্বাবধায়নে আছেন।

এদিকে অসুস্থ মিলনকে দেখতে হাসপাতালে যান দলের প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভ রায়, মীর আব্দুস সবুর আসুদ, মেজর (অব.) খালেদ আখতার, চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়াসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন ব্যবসায়ী নেতা।

হাজী মিলনের সহধর্মিনী আফরোজা মিলি ফেরদৌসি তার স্বামীর দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর দোয়া কামনা করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here