হবিগঞ্জ জেলা বাহুবলে ঘুষ গ্রহণের অভিযোগে মহিলা মেম্বারসহ ২ জনের কারাদন্ড

0
613

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: বাহুবলে ঘুষ গ্রহন করার অভিযোগে এক মহিলা মেম্বার ও তার সহযোগিসহ দুই নারীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেল ৩টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক। দন্ডপ্রাপ্ত ইউপি সদস্য সদর ইউনিয়নের ৩, ৪ ও ৫নং ওয়ার্ডের সদস্য আলফা বেগম। সে বড়িউরি গ্রামের জালাল মিয়ার স্ত্রী। তার সহযোগী ফাতেমা বিবি ভেড়াখাল গ্রামের বাসিন্দা।

Advertisement

জানা যায়, বুধবার সকালে বয়স্ক ভাতার টাকা তুলে দেয়ার কথা বলে ফাতেমা বিবি ও ইউপি সদস্য এক নারীর কাছ থেকে ৪ হাজার ৮শ টাকার ঘুষ গ্রহন করে।

এমন  অভিযোগ পেয়ে পুলিশ তাদের আটক করে। পরে বিকেলে ভ্রাম্যমান আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের ৭ দিনের কারাদন্ড প্রদান করেন। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here