হবিগঞ্জে কুখ্যাত মাদক বিক্রেতা সেলিম গ্রেফতার

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 51562

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (51562, 'post_views_count', '0')

0

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার কুখ্যাত মাদক বিক্রেতা ডিবির কথিত সোর্স সেলিম (৩৫)কে বিপুল পরিমাণ ইয়াবাহসহ আটক করেছে সদর থানা পুলিশ। আটক সেলিমের বিরুদ্ধে ৭টি মাদক মামলাসহ ডজন খানেক মামলা রয়েছে।

Advertisement

সে বড় বহুলা গ্রামের মশ্বব আলীর পুত্র, পুলিশ সূত্রে জানা যায়, তেঘরিয়া এলাকার খোয়াই নদীর পাড়ে মাদক বিক্রির লক্ষ্যে এক ব্যক্তি অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি মাসুক আলীর নির্দেশে গতকাল শুক্রবার বিকেলে এসআই খুর্শেদ আলম, এসআই পার্থরঞ্জন চক্রবর্তী, এসআই মহিউদ্দিন, এসআই নয়নমনি দেব ও এসআই জাহাঙ্গীরের নেতৃত্বে পুলিশ পূর্ব তেঘরিয়া এলাকায় অভিযান চালায়।

 এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী সেলিম পালিয়ে যাবার চেষ্টা চালায়। এ সময় পুলিশ ধাওয়া করে তেঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকার খোয়াই নদীর পাড় থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমকে আটক করতে সক্ষম হয়,এ সময় তার দেহ তল্লাসী করে বিপুল পরিমাণ ইয়াবাহ উদ্ধার করা হয়। সেলিম দীর্ঘদিন ধরে মাদক কেনা-বেচার সাথে জড়িত।

তার কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, পুলিশ সুত্রে জানা যায়, ইতিপূর্বে সেলিমের বিরুদ্ধে মাদক আইনে দায়েরকৃত মামলাগুলো হচ্ছে-সদর থানা মামলা নং ১৮/২০১১ইং, সদর থানা মামলা নং-৬৯ তাং ৩০/৫/১৮ইং, সদর থানা মামলা নং-২৩, তারিখ-১৩/৬/২০০৮ইং, সদর থানা মামলা নং-১৩, তারিথ ১১/১১/২০০৭ইং, সদর থানা মামলা নং-১৪, তারিখ-১৩/১/২০০৫ইং, সদর থানা মামলা নং-৪, তারিখ-৩/৩/২০১৯ইং, সদর থানা মামলা নং-৯, ৭/১১/২০১৯ইং, স্থানীয়দের অভিযোগ সেলিম দীর্ঘদিন ধরে ডিবির সোর্স পরিচয়ে স্থানীয় লোকদের হয়রানি করতো। বিষয়টি পুলিশের নজরে এলে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে হবিগঞ্জ জেলাসহ বিভিন্ন থানায় ডজন খানেক মামলা রয়েছে। এ বিষয়ে এসআই খুর্শেদ বাদি হয়ে মাদক আইনে মামলা করেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here