হজে যেতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না হজযাত্রীদের

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 17592

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (17592, 'post_views_count', '0')

0

দুর্নীতি ও অনিয়ম বন্ধে হজযাত্রীদের এবার টাকা দিয়ে ট্রলিব্যাগ কিনতে হবে না। হজে যেতেও লাগবে না পুলিশ ভেরিফিকেশন।

Advertisement

আগে হজ এজেন্সিগুলোর কাছ থেকে বেশি টাকা দিয়ে হজযাত্রীদের নিম্নমানের ট্রলিব্যাগ নিতে হতো। ট্রলিব্যাগ সরবরাহের নামে বিপুল অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এজেন্সিগুলোর বিরুদ্ধে। এই অনিয়ম ঠেকাতে এখন থেকে হজযাত্রীদের ট্রলিব্যাগ সরকার কিংবা এজেন্সিগুলো সরবরাহ করবে না। হজযাত্রীরা নিজেরাই কিনবেন ট্রলিব্যাগ।

একইভাবে পুলিশ ভেরিফিকেশনের নামে হজযাত্রীদের হয়রানির অভিযোগ রয়েছে। হয়রানি বন্ধে এখন থেকে হজের সময় আর পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না।

এমন নতুন নিয়ম করে জাতীয় হজ ও ওমরাহ নীতি–২০১৮ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আগে প্রভিশন ছিল, পুলিশের বিশেষ শাখার মাধ্যমে হজযাত্রীদের তথ্য যাচাই করা হবে। এখন এ প্রভিশনটা (নীতি থেকে) বাদ দেওয়া হয়েছে। এর কারণ হলো– পাসপোর্ট যখন দেওয়া হয়, তখন একবার পুলিশ ভেরিফিকেশন হয়। তাই দুইবার যাচাই–বাছাইয়ের প্রয়োজন নেই।’

তিনি আরো বলেন, এবারের জাতীয় হজ ও ওমরাহ নীতি ১৪৩৯ (২০১৮)’ এ বেশকিছু সংশোধনী আনা হয়েছে। যেমন: আগের নিয়ম অনুযায়ী হজে গমনেচ্ছুদের প্রাক–নিবন্ধনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রয়োজন হতো। তবে এখন নতুন নিয়ম অনুযায়ী এনআইডি না থাকলেও প্রবাসীরা পাসপোর্ট দিয়ে প্রাক–নিবন্ধন করতে পারবেন। তবে হজে গমনেচ্ছু ব্যক্তির নিবন্ধনের জন্য এমআরপি পাসপোর্ট বাধ্যতামূলক।

শফিউল আলম বলেন, হজে গমনেচ্ছু ব্যক্তিকে অনলাইনে প্রাকনিবন্ধন করতে হবে এবং এ তথ্য জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার ও জন্ম–মৃত্যু নিবন্ধনের তথ্যভাণ্ডারের সঙ্গে যাচাই করা হবে।’

তিনি আরো বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রাকনিবন্ধিত ব্যক্তিদের হজ প্যাকেজে ঘোষিত টাকা পরিশোধ সাপেক্ষে হজযাত্রী হিসেবে নিবন্ধন করলে হজ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে পিলগ্রিম আইডি বা পিআইডি পাওয়া যাবে।

হজযাত্রীদের প্রাকনিবন্ধনের মেয়াদ এক বছরের জায়গায় দুই বছর করা হয়েছে, জানিয়ে সচিব বলেন, প্রাকনিবন্ধন করার পর যদি হজ গমনেচ্ছু ব্যক্তি দুই বছরের মধ্যে হজে না যান তাহলে তার প্রাকনিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। পরে যেতে চাইলে আবার নতুন করে নিবন্ধন করতে হবে।

তিনি বলেন, ‘এবার একটি নতুন নিয়ম চালু করা হয়েছে। প্রতি বছর হজ গাইডদের তথ্য ফরম পূরণ করে সরকারের অনুমোদন নিয়ে ফ্লাইট শুরুর ২ মাস আগে হজ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে এন্ট্রি করতে হবে। এটা আগে ছিল না।’

তিনি আরো বলেন, ‘এবারও একটি হজ এজেন্সি কমপক্ষে ১৫০ জন ও সর্বোচ্চ ৩০০ জন হজযাত্রী পাঠাতে পারবেন।’

শফিউল আলম বলেন, এবারও হজের সময় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কুপনের মাধ্যমে কোরবানি দিতে হবে। তাছাড়া মক্কা শরিফ এলাকা থেকে ২ কিলোমিটারের বেশি দূরে বাড়ি ভাড়া করলে যাতায়াতে গাড়ির ব্যবস্থা করতে হবে।’

তিনি আরো বলেন, ‘২০১৫, ২০১৬, ২০১৭ সালে পবিত্র হজ পালন করেছেন কিংবা হজ ভিসা পেয়েছিলেন হজে যেতে পারেননি, তাদের মধ্যে যারা ২০১৮ সালে হজ করবেন তাদের সৌদি সরকারকে ২ হাজার ১০০ বা রিয়ালের সমপরিমাণ অর্থ পরিশোধ করতে হবে। এটা জরিমানা হিসেবে পরিশোধ করতে হবে হজযাত্রীদের।’

হজযাত্রী রিপ্লেসমেন্টে নতুন নিয়ম করা হয়েছে, জানিয়ে সচিব বলেন, সংশোধিত নীতি অনুযায়ী প্রতি বছর ১০ শাওয়ালের মধ্যেই প্রতিস্থাপন কার্যক্রম শেষ করতে হবে। নিবন্ধিত হজযাত্রীদের মধ্যে মৃত্যু বা গুরুতর অসুস্থতার ক্ষেত্রে এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের কমিটি বিশেষ বিবেচনায় প্রাকনিবন্ধিত হজযাত্রীদের মধ্য থেকে প্রতিস্থাপন করা যাবে। তবে কোনো অবস্থাতেই একটি এজেন্সির মূল হজযাত্রীর ৪ শতাংশের বেশি প্রতিস্থাপনযোগ্য হবে না।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২১ আগস্ট (৯ জিলহ্জ) পবিত্র হজ হতে পারে।

সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন ও অবশিষ্ট ১ লাখ ২০ হাজার জন বেসরকারি ব্যবস্থাপনায় হজের সুযোগ পাবেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here