স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে- মেয়র আইয়ুব বাবুল

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 68877

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (68877, 'post_views_count', '0')

0

সেলিম চৌধুরী পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোহাম্মদ আইয়ুব বাবুল বলেছেন, বঙ্গবন্ধু’র স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাই আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে বিএনপি জামায়াত নৈরাজ্য সৃষ্টি চেষ্টা করছে। আগামী জাতীয় সংসদ নিবার্চনে পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান এবং প্রতিবছর পৌরসভা উদ্যোগে মেয়র মেধাবৃত্তি চালু রাখার ঘোষনা দেন। তিনি গতকাল মঙ্গলবার (১৪ মার্চ) পৌরসভা মিলনায়তনে পটিয়া পৌরসভা ৬ষ্ট পরিষদের ২য় বর্ষপূতি উপলক্ষে মেয়র মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।

Advertisement

মেয়র মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ৫০ শিক্ষার্থীদের মাঝে প্রতিজনকে নগদ ২ হাজার টাকা, একটি ব্যাগ, শিক্ষা উপকরণ ও সনদ প্রদান হয়। পটিয়া পৌরসভা ৪নং ওয়ার্ড কাউন্সিলর গোফরান রানা’র সভাপতিত্বে ও লাইসেন্স কর্মকর্তা বিধান দাশের পরিচালনায় বক্তব্য রাখেন,

প্যানেল মেয়র-১ কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন, কাউন্সিলর শফিউল আলম, জসিম উদ্দিন, ছরওয়ার কামাল রাজীব, মহিলা কাউন্সিলর বুলবুল আকতার, ফেরদৌস বেগম, ইয়াসমিন আকতার চৌধুরী, পৌর নিবার্হী নেজামুল হক, প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার,

হিসাব রক্ষক গোলাম মাহমুদ, আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল আজিজ, পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক

মোঃ মিজানুর রহমান, শাহ আমির উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাংবাদিক এসএমএকে জাহাঙ্গীর, বিশিষ্ট লেখক কবির আহমদ, ইসলামী ব্যাংক লিমিটেড পটিয়া উপ শাখার ম্যানেজার মো: ইসহাক, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন, নাজিম উদ্দিন প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here