স্বাস্থ্যবিধি না মানায় কুয়াকাটায় ৫৮ হাজার টাকা জরিমানা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 61902

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (61902, 'post_views_count', '0')

0

উপকুলীয় প্রতিনিধি: পর্যটন কেন্দ্র খোলার প্রথম দিনে কুয়াকাটায় স্বাস্থ্যবিধি না মানায় ৫৮ হাজার ছয়’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ভ্রাম্যমান আদালত ১০ ব্যক্তিকে ২০ হাজার টাকা এবং ১১ রেষ্টুরেন্ট ও আবাসিক হোটেল ব্যবসায়ীকে ৩৮ হাজারছয়’শ টাকা জরিমানা করেছে । গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট ও চৌরাস্ত এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগগবন্ধু মন্ডল জানান, করোনা সংক্রমন রোধে প্রথমে মাইকিং করে পর্যটক ও ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে। তারপরও যারা স্বাস্থ্যবিধি মানেনি তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here