স্বামী-স্ত্রী দুইজনই মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 31825

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (31825, 'post_views_count', '0')

0

এক ঘরে স্বামী-স্ত্রী দুইজনই সচিব। আজ স্ত্রী কামরুন নাহার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেলেন। অন্যদিকে স্বামী খন্দকার আনোয়ারুল ইসলাম ২০১৭ সালের ১৩ জুলাই সিনিয়র সচিব হিসেবে সেতুবিভাগে পদোন্নতি পান।

Advertisement

 

জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে আজ মঙ্গলবার (২২ জানুয়ারি) কামরুন নাহারকে রাষ্ট্রপতি কোটায় প্রেষণে সচিব নিয়োগপূর্বক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করে এ আদেশ জারি করে। এক নজরে কামরুন নাহার: বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের ১৯৮৪-ব্যাচের কর্মকর্তা কামরুন নাহার এর আগে তথ্য অধিদফতরের প্রধান ছাড়াও গণযোগাযোগ অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক এবং বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০২০ সালের ২৯ নভেম্বর কামরুন নাহারের পিআরএলে যাওয়ার কথা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে ১৯৬১ সালের ৩০ নভেম্বর জন্মগ্রহণ করেন কামরুন নাহার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণে অনার্স ও মাস্টার্স ডিগ্রি ছাড়াও তিনি সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স করেছিলেন। খন্দকার আনোয়ারুল ইসলাম: ২০১৭ সালের ১৩ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে খন্দকার আনোয়ারুল ইসলামকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিয়ে সেতুবিভাগের সিনিয়র সচিব পদে নিয়োগ দেয়। ২০১২ সালের ৯ জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার সিনিয়র সচিবের পদ চালু করে। খন্দকার আনোয়ারুল ইসলাম এর আগে মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। খন্দকার আনোয়ারুল ২০১১ সালের ১৩ নভেম্বর সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগদান করেন এবং ২০১৩ সালের ৩১ জানুয়ারি সচিব পদে পদোন্নতি পান। তিনি পদাধিকার বলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক। ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগ হতে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ডেভলপমেন্ট প্ল্যানিংয়ের উপরে তার একটি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাও রয়েছে। পারিবারিক জীবনে তারা দুই পুত্র সন্তানের জনক।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here